
ছাতকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বাগবাড়ী ছাতক এর উদ্যোগে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল বুধবার থেকে শুরু হয় বৃহস্পতিবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।
প্রধান অতিথি হিসেবে বয়ান করেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’ মুহতারাম সভাপতি আল্লামা হুসাম উদ্দিন আহমেদ চৌধুরী ফুলতলী।
তরিকতের খতম পরিবেশন করেন মাওলানা আব্দুশ শাকুর পীর ছাহেব, পীর ছাহেব নির্গমী, খলিফায়ে রামপুরি।
বুধবার (২৬ আগষ্ট) প্রথম দিন প্রধান বক্তার বয়ান পেশ করেন চাঁদপুর হোসাইনিয়া দরবার শরীফ’র কাদেরীয়া চিশতীয়া, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ইসলামিক স্কলার পীরজাদা মাওলানা মোঃ এনায়েত উল্লাহ খাঁন আল কাদেরী।
বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজমুল হোসাইন।
ওয়াজ মাহফিলের ২য় দিন বৃহস্পতিবার প্রধান বক্তার বয়ান পেশ করেন ঢাকা ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি, মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরাআন মুফতি উসমান গণি সালেহী।
প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলীপুরী।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জ।
মাহফিল ইন্তেজামিয়া কমিটি বাগবাড়ীর ব্যাবস্হাপনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাহফিলের বিশেষ আকর্ষণ মৌলভী নাসির উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা খারগাও’র প্রধান শিক্ষক, খলিফায়ে রামপুরী শাহ সুফী হাফিজ কারি গিয়াস উদ্দিন।
দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে বাগবাড়ী মহল্লার সকল মুর্দেগানদের রুহের আত্মার মাগফেরাত ও দেশে বিদেশে অবস্হানরত সকল মুসলিম উম্মাহর মোনাজাত হয়।