- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা-ধাওয়া

নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সিলেট সুনামগঞ্জ সড়কের দুই পক্ষের লোকজন অবস্থান নেয়ার ফলে যানবাহন চলা চল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে কয়েক দফায় এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা জানায়, কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রশিবির শুভেচ্চা উপহার বিতরন করে। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল-ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অন্যের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় ৩-৪ চার ঘন্টা এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ছাতক থানার উপ-পরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত জানান, কলেজে নবীন বরণ অনুষ্ঠান নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবির মিছিল নিয়ে মুখোমুখি হয় এসময় একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে সিলেট সুনামগঞ্জ সড়কে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিলেট সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন