ছাতকে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

ছাতকে স্ত্রীকে পিঠিয়ে হত্যা করেছে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দাম। সোমবার রাতে পৌর শহরের চৌধুরীঘাট সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটেছে। জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০) দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতদনালী গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

জুবায়ের আহমেদ সাদ্দামের স্ত্রী নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়ার কণ্যা। প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়েছে। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শহরের নিজ বাসায় স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্যদের নিয়ে বসবাস করতেন জুবায়ের আহমেদ সাদ্দাম। তাদের পরিবারে সব সময় অমিল ছিলো। স্ত্রীর উপর সময়ে-অসময়ে নির্যাতন চালাতো সাদ্দাম।

সোমবার রাত স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের নির্যাতনের এক পর্যায়ে মারা যায় স্ত্রী সুবর্ণা বেগম। মঙ্গলবার সকালে পুলিশ বাসা থেকে সুবর্ণার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সুবর্ণার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ।

ঘাতক স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামকে পুলিশ আটক করেছে। বাসায় এসময় দুই সন্তানকে খুঁজে পায় নি পুলিশ।

মঙ্গলবার সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক (সার্কেল) মোহাম্মদ মুরসালিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন