গণ অধিকার পরিষদ (জিওপি) ছাতক উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্নিবার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা সহ সভাপতি এস এম এনামুল, গণ অধিকার পরিষদ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান।
প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার মোহাম্মদ ফাহিম, সুনামগঞ্জ জেলা শাখার গণ অধিকার পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার শ্রমিক অধিকার পরিষদ’র সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, দোয়ারাবাজার উপজেলা শাখার গণ অধিকার পরিষদ’র সাংগঠনিক সম্পাদক তুহিন বাদশা, দোয়ারাবাজার উপজেলা শাখার যুব অধিকার পরিষদ’র সভাপতি কামাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা শাখার যুব অধিকার পরিষদ’র সাংগঠনিক সম্পাদক আইনুল মিয়া, ছাতক উপজেলা শাখার যুব অধিকার পরিষদ’র সাধারণ সম্পাদক সেবুল আহমদ, ছাতক উপজেলা শাখার যুব অধিকার পরিষদ’র সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ছাতক উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদ’র সভাপতি জুবায়ের আহমদ, ছাতক উপজেলা ছাত্র অধিকার পরিষদ’র সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ সুরুজ, গণ অধিকার পরিষদ’র দপ্তর সম্পাদক রুহান আহমেদ, দোয়ারাবাজার উপজেলা শাখা সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
