ছাতকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল শনিবার (১ আগষ্ট) বিকেলে ছাতক পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এসে ছাতক এস এন্ড এ চৌধুরী শপিং কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য, সিবিএ বি-৮০ এর সভাপতি শাহ আলম।
এসময় বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, সাবেক কমিশনার ফয়জুর রহমান, নাজমুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, মাওলানা সালাউদ্দিন, হাফিজ কাওসার আহমদ, ফাজিল মিয়া মাওলানা কবির আহমদ সহ ছাতক উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
