ছাতকে মাদক-ডাকাতিসহ বিভিন্ন মামলার ৯ জন আসামী গ্রেফতার

ছাতক থানা ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভূক্ত ২ ডাকাতির চেষ্টা মামলার ১, নিয়মিত মামলার ২ ও ১৫১ ধারায় ১ জন সহ মোট ৯ জন আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার এফআইআর নং-২৭, তারিখ-২৩ মে ২০২৬ খ্রিঃ,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ এর আসামী মুজিবুর রহমান (৩০), পিতা-আতিকুর রহমান, সাং-কহল্লা, ইউপি-জাউয়া বাজার। মোঃ রুকন আহমদ (২৮), পিতা-মোঃ চমক আলী, সাং-শাহপুর (শাখাইতি), ইউপি জাউয়া বাজার, থানা-ছাতক, দীপ্ত পাল (৩০), পিতা-দিলীপ পাল, সাং-দিঘলী (দত্তপুর), থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট। তাদের গ্রেফতার করে একটি মোটরসাইকেল, ৩০ পিচ ইয়াবা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ-২৩ মে ২০২৬ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ এর আসামী মোঃ লিয়াকত আলী (৪০), পিতা-মৃত আজর আলী, সাং-মনিরজ্ঞাতী, রিয়াজ উদ্দিন মিয়া (৩৩), পিতা-মৃত তৈমুজ আলী, সাং-মায়েরকোল, দক্ষিন খুরমা ইউনিয়ন, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ কে গ্রেফতার করে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য একাধিক মামলার আসামী এবং জিআর-১৮৩/২৪ (ছাতক), জিআর-২৬২/২৫ (ছাতক), দ্রুত বিচার-০২/২৫ (সদর) ছাতক থানার মামলা নং-৯ (১) ২০২৬ এর আসামী পারভেজ (৩৩), পিতা-আকবর আলী, সাং-বাঁশখলা, ৪নং ওয়ার্ড, ছাতক পৌরসভা, ছাতক, সুনামগঞ্জ।

ছাতক থানার মামলা নং-২৬ (৫) ২৬ এর আসামী মো: নিজাম উদ্দিন (৪৫) পিতা-মৃত মাহমদ আলী, গ্রাম কটালপুর, ইউপি- গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ, থানা-ছাতক-কে গ্রেফতার করা হয়।

ছাতক থানার মামলা নং-০৪( ১১)২৫ এর আসামী ইয়াসিন আহম্মদ (২১) পিতা-মো: কামাল উদ্দিন, সাং-পিঠাপই, ইউপি-পূর্ব পাগলা, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সিলেট টিলাঘর, শাপলাবাগ, রাজাভিলা ভাড়া বাসা থানা-শাহপরান, এসএমপি, জেলা-সিলেট-কে গ্রেফতার করেছে পুলিশ।

ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী মোঃ শান্ত মিয়া (২৪), পিতা-মোঃ তৌহিদ মিয়া, সাং-শেরগাঁও, ওয়ার্ড নং-০৩, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ-কে গ্রেফতার করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন