আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ছাতকে বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে ছাতক পৌর শহরের শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে শুরু হয়ে একটি র্যালি বের করা হয়। শহরের পুরাতন কাস্টমস রোডে জেটির সামনে এসে শেষ হয় পরবর্তীতে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেখানে শ্রমিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রমিক নেতৃবৃন্দ বলেন ছাতক পৌরসভার নামে ২টি চাঁদা না নিয়ে একটি চাঁদা নিয়ম অনুযায়ী নেওয়ার জন্য আহবান জানান। শ্রমিক নেতৃবৃন্দ আরও বলেন অন্যতায় চাঁদাবাজি বন্ধের জন্য কঠোর আন্দোলনের ডাক দিবেন। তারা প্রশাসনের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ছাতক শাখার সভাপতি এনামুল হক এলেমানের সভাপতিত্বে শ্রমিকরা একত্রিত হয়ে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, ছাতক শাখার সভাপতি এনামুল হক এলেমান, সহ-সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়াসহ বাংলাদেশ কার্গো বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ব্যাপারী। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, “দুনিয়ার মজদুর এক হও, এক হও”—এই স্লোগানকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।
