- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার

ছাতকে নারী নির্যাতন মামলার আসামি আফজল হোসেন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের রুসমত আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, আফজল হোসেন ছাতক থানার মামলা নং-১২, তারিখ-০৬/১০/২০২৬খ্রি, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯(১) এর আসামি।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান আসামিকে-ছাতক থানা থেকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন