ছাতক থানা পুলিশের অভিযানে শিশু অপহরণ মামলার দুই জন এবং গরু চুরির চেষ্টা মামলার এক জন সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে।
ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ-২৫ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/ ৩০ এর আসামী ইয়াছিন আলী (২৫)-কে গ্রেফতার করা হয়. সে-দোয়ারাবাজার থানার উত্তর নেওতরছই গ্রামের নাছির আলীর পুত্র। আরেক আসামী লিমন হক (২৩), নরসিংপুর (আলীমপুর), গ্রামের আব্দুন নুরের পুত্র।
এদিকে ছাতক থানার এফআইআর নং-২৯, তারিখ-২৫ মার্চ ২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৫১১ পেনাল কোড মামলার (চুরির চেষ্টা মামলা) আসামী মোঃ সাইফুর রহমান হৃদয় (২৪) গ্রেফতার করা হয়েছে। সে দোলারবাজার ইউনিয়নের মঈনপুর পশ্চিমপাড়ার মৃত শফিক মিয়া পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,৩ আসানীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
