ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুর রহমান সাহেদ’র জানাজা সম্পন্ন

ছাতকে রবিবার এক সড়ক দুর্ঘটনায় নিহত ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড’র বৌলা মহল্লার বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম মুসলিম আলী’র ছোট পুত্র, সাবেক কমিশনার মরহুম মুহিবুর রহমান সাধু’র ভাতিজা ও যুক্তরাজ্য প্রবাসী এমাদুর রহমান লিটন’র ছোট ভাই ছাতকের ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যাক্তিত্ব সাইফুর রহমান লিটনের জানাযা বৌলা শাহী ঈদগাঁহ প্রাঙ্গনে বিকেলে অনুষ্ঠিত হয়।

সাইফুর রহমান সাহেদ’র মৃত্যুতে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, ছাতক-দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু, ছাতক পাথর সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক বাজারের বিশিষ্ট তরুন ব্যাবসায়ী ফরহাদ আহমদ রাজু, বৌলা মহল্লার বিশিষ্ট মুরুব্বি আয়না মিয়া, খলিলুর রহমান মানিক।

এসময় আরও ছিলেন ছাতক পৌরসভা সাবেক কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও ক্রীড়াঙ্গন জগতের খেলোয়াড় বৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় স্মৃতিচারণ মূলক কথা বলেন সাহেদ একজন নম্র, ভদ্র, অমায়িক ও ক্রীড়াঙ্গন জগতের একজন কৃতি ফুটবলার ছিলেন সাহেদ আহমদ।

জানাজায় ইমামতি করেন হযরত মাওলানা ইরন মিয়া, দোয়া পরিচালনা করেন ছাতক জালালীয়া কামিল মাদ্রাসা’র প্রভাষক ও ছাতক কেন্দ্রীয় ট্রাফিক পয়েন্ট জামে মসজিদ’র ইমাম হযরত মাওলানা আলী আসগর খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন