ছাতক সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে কান্দিগাঁও গ্রামে মেম্বার পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনের সমর্থনে শুক্রবার রাতে সম্ভাব্য ইউপি সদস্য’র বাড়িতে এক নির্বাচনী মতবিনিময় সভা বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালিক’র সভাপত্বিতে ও মাস্টার আরজক আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবুল খায়ের ঠান্ডা মিয়া, আব্দুল আমিন খোকন, চাঁন মিয়া, আব্দুল বাহার, রমজান আলী, রজব আলী,জামাল মিয়া, সবুজ মিয়া, লাল মিয়া, বসর মিয়া,হাফিজ ছালেহ আহমেদ সুমন, সভায় বক্তব্য রাখেন সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী, সাবেক ছাত্রদল নেতা ও নদী ও হাউর রক্ষা আন্দোলন ছাতক উপজেলা সহ-সভাপতি নিজাম উদ্দিন। এসময় সভায় ৫নং ওয়ার্ডের যুবক, ছাত্র স্হানীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন আগামী ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তরুণ ছাত্রদল নেতা নিজাম উদ্দিন কে নির্বাচিত করার অঙ্গীকার করেন। সভায় ইউপি সদস্য প্রার্থী নিজাম উদ্দিন বলেন আমি আমার ওয়ার্ড কে একটি ছাতক সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কে একটি মডেল ও আদর্শবান ওয়ার্ড গড়ে তুলবো সবাই কে নিয়ে, প্রথমেই মাদকমুক্ত করবো। তিনি আরও বলেন রাস্তা, কালবার্টসহ উন্নয়ন মূলক কাজ করবো। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুয়েব আহমেদ। সভার শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব।
