- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক থানার মামলা নং-১৪ (১০)২৬ইং এর আসামি কাওছার আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়।
সে কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের আব্দুল খালিকের পুত্র।

এদিকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ লায়েক মিয়া (৩৬) কে পুলিশ গ্রেফতার করেছে। মোঃ লায়েক মিয়া কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সমসুল মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৭ (১০) ২০২৬ দায়ের করা হয়েছে।

ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত জানিয়েছেন, আসামি দুইজন-কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন