ছাতকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ ২ মাদক ব্যবসায়ী কে আটকে করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তাদের-কে আটক করে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
আটক মোহাম্মদ রহিম মিয়া (৪৩) ছাতক পৌরসভার দক্ষিণ মন্ডলীভোগ এলাকার মৃতঃ বশির মিয়ার পুত্র ও আটক মো. জুবেদ আলী (২৫), দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের নেতরছই গ্রামের ইন্তাজ আলীর পুত্র।
তাদের বিরুদ্ধে ছাতক থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা নং ১০ দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।