ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড বৌলা মহল্লায় বৌলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত রশি টান প্রতিযোগিতা শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকেলে পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্পূর্ণ হয়।
রশি টান প্রতিযোগিতা শনিবার সকালে বৌলা গ্রামের ব্যাবসায়ী বখতিয়ার হোসেন বক্তারের সভাপতিত্বে ও রাহিম হোসেন নাজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সদস্য মাহবুব আলম সেলিম, শিবলু আহমদ, উপদেষ্টা আলম মিয়া, লাল মিয়া, রানা মিয়া, মজলু মিয়া, খেলা পরিচালনা কমিটির সদস্য রাসেল মিয়া, জমির হোসেন, দিলোয়ার হোসেন সহ প্রমুখ।
রশি টান প্রতিযোগিতায় ১৬টি টিম অংশ নেয়। ফাইনালে হেমার একাদশ বনাম লক্ষীভাউর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হেমার একাদশ। রশি টানে ১৬টিম হলো ১, আমির একাদশ, ২, জাবলু একাদশ, ৩, মনাই একাদশ, ৪, ইমরান ছোট একাদশ, ৫, জাহির একাদশ, ৬, চাচা-ভাতিজা একাদশ, ৭, নাজিম একাদশ, ৮, মনু একাদশ, ৯, রংধনু একাদশ, ১০, লক্ষ্মী ভাউর, ১১, নাইম একাদশ, ১২, হেমার একাদশ, ১৩, বৌলা বুলেট একাদশ, ১৪, দিলোয়ার একাদশ, ১৫, বাহলাম একাদশ, ১৬, কলিম একাদশ। প্রতিযোগিতায় প্রত্যেক টিমে ৭ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেন। প্রচুর দর্শক সমাগম হয়।
