ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গ্রামীণ জন গোষ্ঠীর জীবন মান উন্নয়নে “এইচ বি বি প্রকল্পের” আওতায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
মঙ্গলবার দুপুরে ইউএনও ডিপ্লোমেসি চাকমা উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের পশ্চিমের রাস্তা ও আগিজাল গ্রামের চলমান সড়ক উন্নয়ণ কাজ সরেজমিন পরিদর্শন করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, ঠিকাদারি প্রতিষ্ঠানের মজম্মিল খান, শাহীন মিয়া তালুকদার, ইউপি সদস্য আমতর আলী, আব্দুল কদ্দুস সুমন, কাজী রুমেল মিয়া, আলমগীর হোসেন, এহসানুল হক এহসান, সদস্যা নূর বাহার বেগম, হেনা বেগমসহ স্থানীয় উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ইউএনও একটি কাজের শুভ সুচনা করেন।
