ছাতকে কালারুকা ইউনিয়নে ১ হাজার ২ শত ১১ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফ”র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হত-দরিদ্র পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সোহরাব হোসেন ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুজন তালুকদার।
এসময় ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর সুস্ময় দাস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আমার চাঁদ, ইউনিয়ন যুবদল নেতা মানিক মিয়া সহ ইউপি সদস্য- সদস্যা ও উপকারভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
