ছাতক বাজার একতা বালু ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৫ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় বিগত ৯ মাসের (০১ জুলাই ২০২৫ হতে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত) আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়।

ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক মো.জানে আলম উপস্থিত সদস্যদের সামনে আর্থিক প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে সমিতির মোট আয়ের পরিমাণ ছিল ১২,২৮,৩৮২ টাকা। এর মধ্যে সদস্যদের চাঁদা, নতুন সদস্য ভর্তি ও নৌকার নেম কার্ড বিক্রয় থেকে উল্লেখযোগ্য আয় হয়েছে। অন্যদিকে, সমিতির উন্নয়ন কর্মকাণ্ড, অফিস পরিচালনা, কর্মচারীদের বেতন ও অন্যান্য খাতে মোট ৯,৪৪,২৯০ টাকা ব্যয় হয়েছে। বর্তমানে সমিতির তহবিলে ২,৭৪,০৯২ টাকা স্থিতি রয়েছে।

সভায় বক্তারা সমিতির ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সমিতির বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন