ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার নব নির্বাচিতসংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে বুধবার (৪ মার্চ) ছাতক উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পরিচিতি এবং মতবিনিময় সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে, ছাতক- দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। ছাতক-দোয়ারাবাজার এলাকা হবে একটি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এলাকা। সড়ক ও নৌ-পথের চাঁদাবাজি, ছিনতাই, চুরি-ডাকাতি, চোরাই ব্যবসা সহ এখানের সকল অন্যায়-অপকর্ম বন্ধ করা হবে।এ অঞ্চলের মানুষশান্তি নিরাপদে বসবাস করতে চায়। এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে এক হয়ে আমরা কাজ করতে আগ্রহী। তিনি উপজেলার প্রত্যেকটি সেক্টর নিয়ে আলাদা-আলাদা মতবিনিময় করবেন। উপজেলায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে পরিকল্পনা করেই উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। এতে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো.আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা শাহ মেহাম্মদ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমেদ, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহনান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড এর উপ সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামন নাহিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রনব লাল দাস, ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক জিয়াউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বকুল দেবনাথ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক, ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহনান সামছু, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড.সুফি আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মী ফারুক আহমদ। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম। গীতা পাঠ করেছেন অপু চক্রবর্তী। পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,গরীবদের মাঝে উপজেলা পরিষদ চত্বরে সরকারি চাল বিতরণ ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করেছেন।
