ছাতক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে দ্বিতীয় দিন ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ টি মামলায় মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে পৌর প্রশাসকের নির্দেশনায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।

অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন ছাতক থানার এসআই শওকত আলী, সুশান্ত আচার্য, ছাতক থানা, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পিউরিয়া মিষ্টি ঘরকে ২ হাজার টাকা, ব্রেস্ট বাইকে ২ হাজার টাকা,  হাসান স্টোরকে ২ হাজার টাকা, লক্ষন কাচাঁমালের দোকানকে ২ হাজার টাকা, আরিফ স্টোরকে ২ হাজার টাকা, আয়না মিয়ার কাচাঁমালের দোকানকে ১ হাজার টাকা,  ফলের দোকানকে ৫ শত টাকা মোট মোট-এগার হাজার পাচঁশত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পৌর শহরের ফুটপাত ও সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। যাতে ফুটপাত দখল না করতে সবার প্রতি আহব্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন