ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন, সুনামগঞ্জ-৫, আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
শনিবার সকাল ১১টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পৌরসভার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো.ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামছুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তারেক, পৌর ছাত্রদলের আহবায়ক স্বচ্ছা আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
