- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ছাতক পৌরসভার পক্ষ থেকে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উৎসবমূখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় অভিভাবক-শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক।

জানা যায়, শুধুমাত্র ছাতক পৌর এলাকার ২৪টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিন পুরো কার্যক্রম তদারকি করেন এবং পরীক্ষার দিন সার্বক্ষণিক তিনি কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপণা দেন। এ সময় পরীক্ষার সাথে সম্পৃক্তদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব শরদিন্দু রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম), ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার শাহ শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক শাওন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, কর-নির্ধারক সাইদুল হক মোল্লা, সহকারী কর-আদায়কারী রতন দে, শিক্ষক দুলন তরফদার, বঙ্কিম চন্দ্র আচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ছাতক পৌরসভা গঠিত হওয়ার পর এবার ৩য় বারের মত পৌর এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করল ছাতক পৌরসভা।

এমন একটি মহৎ উদ্যেগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহি উদ্দিনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ।প্রতিযোগীতামূলক এমন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ স্ফুরণ হবে বলে তারা জানিয়েছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এদিকে মেধাবৃত্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বলেন ছাতক পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এবার ৩য় বারের মত ছাতক পৌরসভার পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এ পরীক্ষায় ৩য় শ্রেণীর-১৫৪ জন, পঞ্চম শ্রেণীর-১৯১ জন, অষ্টম শ্রেণীর-৯৪ জন মেধাবী পরিক্ষার্থী মোট ৪৩৯ জন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে এবং প্রতি বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন