ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নাগরিক তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে হাফিজ উদ্দিন ছাদিককে সভাপতি এবং উজ্জীবক সুজন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি ওবায়দুল হক নাইম ও মেহেদি হাসান নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ, দপ্তর সম্পাদক কয়েছ আহমদ, আইন ও অধিকার বিষয়ক সম্পাদক কে এম এ বাসিত, অর্থ সম্পাদক ছদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল হোসেন, প্রশিক্ষণ ও সচেতনতা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ, তথ্য সম্পাদক মোদাচ্ছির আলী।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জুয়েল আহমদ, সায়মন আহমদ ও নাছির আহমদ রাজু তালুকদার।
নতুন কমিটির নেতৃবৃন্দ তথ্য অধিকার আইন ২০০৯-এর যথাযথ প্রয়োগ, সরকারি সেবা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি এবং আইনসম্মতভাবে তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
