ছাত্র জমিয়ত জৈন্তাপুর উপজেলা শাখার বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা জৈন্তাপুর আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসার থেকে র‍্যালী শুরু হয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ ঘুরে জৈন্তাপুর রেজিস্ট্রারী মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হুজায়ফা আল হিলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, সিলেট-৪ আসনের খেজুর মার্কার প্রার্থী জননেতা এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলাম জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি, মাওলানা আব্দুল জব্বার সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি, জননেতা মাওলানা কবির আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, জননেতা এইচ এম মাসউদ আজহার, হাফিজ মাওলানা আবুল হুসেন, হাফিজ আনোয়ার, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মস্তাক আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া হাফিজ জুনেদ আহমদ, গোলজার আহমদ প্রমুখ।

এসময় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জৈন্তাপুর উপজেলা চত্তর।

নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন