চিকিৎসার জন্য রমা বেগমের খাঁন পরিবারের আর্থিক সহায়তা

ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও সাবেক মেম্বার নিজাম উদ্দিনের ভাতিজি রমা বেগম বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

এই মেয়েটির চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা তার পরিবারের। এজন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার প্রার্থনা করা হয়েছে।

এ বিষয়টি লক্ষ করেছেন পূর্ব বাউশা (কেশবপুর) গ্রামের খাঁন পরিবারের কর্ণদার যুক্তরাজ্য প্রবাসী তরুন দানবীর কামাল খাঁন। তিনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন’র পুত্র।

“খাঁন পরিবার” মল্লিকপুর গ্রামের জালাল উদ্দিনের মেয়ের এই ব্যয়বহুল চিকিৎসার জন্য ১,০০০০০ ( একলক্ষ ) টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। তারা মেয়েটির চিকিৎসার জন্য আরও আর্থিক সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

আব্দুল লতিফ খাঁন’র পরিবার এলাকার অনেক অসহায় ও গরীব পরিবার-কে সহযোগিতা করে আসছেন।

ছাতক সদর ইউনিয়নসহ উপজেলা জুরে দানশীল এ পরিবারের দান-খয়রাত সব সময় অব্যাহত রয়েছে।

মল্লিকপুর গ্রামের বিরল রোগে আক্রান্ত মেয়েটির চিকিৎসার জন্য খাঁন পরিবার আর্থিক সহায়তা প্রদান করায় মেয়েটির পরিবার ও এলাকাবাসী পূর্ব বাউশা (কেশবপুর) গ্রামের খাঁন পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সালিশ ব্যক্তিত্ব আব্দুল খালিক খাঁন, যুক্তরাজ্য প্রবাসী, তরুন শিক্ষানুরাগী ও দানবীর কামাল খাঁন, ইমাম খাঁন, দিলোয়ার খাঁন, মানোয়ার খাঁন ও ইফাজ খাঁন সহ “খাঁন পরিবারের” সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার সহায়তা প্রদান কালে, মেয়ের চাচা সাবেক মেম্বার, নিজাম উদ্দিন, সাবেক মেম্বার, মুহিবুর রহমান, মাষ্টার শরিফ আহমদ, জলাল আহমদ শান্ত সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এসময় যুক্তরাজ্য প্রবাসী তরুন দানবীর কামাল খাঁন মেয়ের চিকিৎসার জন্য পরবর্তীতেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন