- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

চন্ডিপুল থেকে যুবলীগের সহকারী সম্পাদক রাহাত আহমেদ চৌধুরী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবলীগের সহকারী সম্পাদক রাহাত আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে চন্ডিপুল গোলচত্বর সংলগ্ন এলাকার স্বপ্নীল-১৮ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাহাত আহমেদ চৌধুরী শফি উদ্দিন চৌধুরীর ছেলে। তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের করসনা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, রাহাত আহমেদ চৌধুরী দক্ষিণ সুরমা থানার জিআর মামলা নং-২৯৭/২০২৪-এর সঙ্গে সংশ্লিষ্ট মামলা নং-০৩, তারিখ ১ নভেম্বর ২০২৪-এর এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে রাহাত আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা লুকমান হোসাইন জানান, মামলার তদন্তের অংশ হিসেবে রাহাত আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ব্যবহৃত মুঠোফোনে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন