সম্মিলিতভাবে এলাকার উন্নয়ন কাজের প্রত্যয় নিয়ে ১৯৮৭ সালে গঠিত ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫ মার্চ সানফ্লাওয়ার সোসাইটির এক সভায় এ নতুন কমিটি গঠন ও ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদের কমিটিতে সভাপতি করা হয়েছে মো. খলিলুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে
আব্দুল মুত্তালিবকে।
নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি কাওছার আহমেদ চৌধুরী, মির্জা সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ নোমান, জাহিদুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ মির্জা বায়েজিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন সোহাব আহমেদ।
