মানবিক ও সামাজিক সংগঠন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট এর উদ্যোগে প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ম্যাগাজিন প্রকাশ, সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় সিলেটের হিল টাউন হোটেলে।
অনুষ্ঠানে ট্রাস্টের প্রকাশনা “পরিবর্তন” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
গত ৮ মার্চ শুক্রবার সিলেট হিল টাউন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের প্রধান উপদেষ্টা হাজী নুরজাহান বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সদস্য ডা. মাহফুজা মালিহা লস্করের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী রায়হান আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব জুবের লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, বিশিষ্ট চা-কর ওমর হারুন চৌধুরী, ট্রাস্টের উপদেষ্টা মনজুর আহমদ লস্কর, ট্রাস্টি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর এবং এম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী,সিলেট জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তালুকদার,বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার আব্দুল মুকিত ও সৈয়দ রেজাউল করিম আলো।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইসতিয়াক আজিম চৌধুরী জনি, বারহাল ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছদিওল হোসাইন আহমদ, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক জাহেদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান এবং জকিগঞ্জ উপজেলা মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এটিএম নাসির।
বক্তারা বলেন, গত এক দশক ধরে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের সম্মানে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
