চুনারুঘাটে রহস্যজনকভাবে যুবক খুন, থানায় মামলা দায়ের

চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশে গতকাল ভোরে শেখ মুহিদ (২১) নামে এক যুবকের লাশ পাওয়া যায়। নিহত শেখ মুহিদ চুনারুঘাট পৌরসভা হাতুন্ডা গ্রামের শেখ নাহিদের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানতে পারে, শেখ মুহিদ এসডি প্লাসে দীর্ঘদিন থেকে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করে আসছে দোকানের প্রোপাইটার সৌরভ দেব ও তার বড় ভাই সুজিত চন্দ্র দেব ব্যবসা পরিচালনা করে আসছে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন, ঘটনাস্থল থেকে সন্দেহাতীতভাবে সুজিত চন্দ্র দেব কে গ্রেফতার করে নিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে, নিহতের পিতা শেখ নাহিদ বাদী হয়ে সৌরভ দেব, পিতা : সুশেন্দ্র দেব, সুজিত চন্দ্র দেব, পিতা সুশেন্দ্র দেব। কাওচার মিয়া, পিতা আবিদ মিয়া। প্রানতুষ দেব, পিতা প্রভুদ দেব সহ আরো ৮ জনের নামে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। সুজিত চন্দ্র দেবকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হই এবং অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদেরকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন