- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দালালদের চিহ্নিত করে আটক করা হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

যারা অবৈধভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশের বাহিরে পাঠায় ও মামলা হয়েছে তাদের তালিকা তৈরি করে দ্রুত দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিদর্শনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আরও বলেন, ওই সব দালালদের চিহ্নিত করে দেশের বাহিরে থাকলে সেই দেশ থেকে আটক করা হবে।

নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ থেকে কঠোর আন্দোলন শুরু হউক অবৈধভাবে বিদেশে নয় বৈধ পথে বিদেশে যাবো। তার জন্য মসজিদ,মন্দির,র্গিজাসহ সকল স্থানে প্রচার প্রচারণা চালাতে হবে সবাইকে আবহান জানান।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (হিজল) নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা প্রধান অতিথি বক্তব্যে কথা গুলো বলেন।

সভা সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমান।

প্রধান অতিথি বক্তব্য তিনি আরও জানান,সুনামগঞ্জের ৫টি উপজেলার ৫ টি আধুনিক মানের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। ভবন করতে ২-৩ বছর লাগবে তার জন্য যেসব স্কুলের ও সরকারী ভবন পড়ে আছে সেগুলোকে আগেই কাজে লাগান। যারা বিদেশে যেতে চায় তারা যেন বিভিন্ন দেশের ভাষা শিখার প্রশিক্ষণ গ্রহণ আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত কর্মী হিসাবে দেশের বাহিরে গিয়ে কাজ করতে সহজ হয়।

এছাড়াও বাংলাদেশ থেকে বিনা খরচে বিদেশে জনবল নিবে কিছু দেশ তারা যেহেতু টাকা নিবে না তার জন্য আমাদের প্রধান তারেক রহমান ও বলেছেন চার্টার ব্যাংক ফ্রি করে দেশের বাহিরে বিদেশে পাঠাবো তাদেরকে।

সংসদে দাবী জানান,যেন মন্ত্রী সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প গ্রহন করেন এ প্রেক্ষিতে মন্ত্রী বলেন,সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প গ্রহন করা হবে এবং শ্রম বাজারে সুনামগঞ্জের প্রতি গুরুত্ব ও দেয়া হবে যেন সিলেট সুনামগঞ্জের তরুনরা দালালদের খপ্পরে পরতে না হয় বরং নিরাপদে বিদেশে যেতে পারে।

স্থানীয় সংসদ সদস্যের দাবির সাথে এক মত পোষন করে মন্ত্রী আরও জানান,প্রধানমন্ত্রী বিশেষ উপহার ১০ হাজার টাকার দেয়া হয় ইতোমধ্যে সুনামগঞ্জের যারা সংসারের হাল ধরতে ও দেশের রেমিট্যান্স বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে দেশের বাহিরে গিয়ে মৃত্যু বরণ করেছেন তাদের কে অন্তর্ভুক্ত করার জন্য তাদের কে অন্তর্ভুক্ত করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তা সম্মতি দিয়ে অনুমোদন দিবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, নূরুল ইসলাম নুরুল, মোহাম্মদ কয়ছর আহমেদ, কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মো: মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্মসচিব মো: শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো: জিল্লুর রহমান, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম প্রমুখ।

এসময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন