- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দামি সুপারফুডের পরিবর্তে যে ফল খেলেই বহুগুণ পুষ্টি পাবেন

ব্লুবেরি, কিউই কিংবা বিদেশি নানা ফলকে আমরা অনেক সময় বেশি পুষ্টিকর মনে করি। অথচ আমাদের পরিচিত পেয়ারা হতে পারে প্রতিদিনের খাদ্যতালিকার অন্যতম পুষ্টিকর ফল।

ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই সহজলভ্য ফলটির গুরুত্ব তুলে ধরেছেন লাইফস্টাইল কোচ লুক কুটিনহো। খবর এনডিটিভি

পুষ্টিকর খাবারের কথা উঠলেই অনেকের মাথায় আসে দামি ‘সুপারফুড’-এর কথা। কিন্তু স্বাস্থ্যকর খাবার মানেই যে বিদেশি বা দামি হতে হবে, এমন নয়। আমাদের হাতের কাছেই রয়েছে এমন কিছু ফল, যেগুলো পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ।

এর মধ্যে অন্যতম পেয়ারা। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে লাইফস্টাইল কোচ লুক কুটিনহো পেয়ারার বিভিন্ন পুষ্টিগুণ তুলে ধরেন। তার মতে, সহজলভ্য ও তুলনামূলক সস্তা এই ফলটি নিয়মিত খাবারের তালিকায় রাখা যেতে পারে।

ভিটামিন সি-এর দারুণ উৎস

পেয়ারার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর উচ্চমাত্রার ভিটামিন সি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন