- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ডেনিস এম্বাসির প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

ডেনিস এম্বাসির একটি প্রতিনিধি দল লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনকালে এম্বাসি প্রতিনিধিদল লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম এবং অবকাঠামোগত বিষয়ে আলোচনা করেন।

লিডিং ইউনিভার্সিটির অগ্রগতি এবং শিক্ষা পরিবেশ দেখে ডেনিস প্রতিনিধিদলের সদস্য ডেনিস ন্যাশনাল আইডি সেন্টারের এনালিস্ট আলরিক কির্কেগার্ড পেডেরসেন এবং মারিয়া সিবনি তাতে সন্তূষ প্রকাশ করে লিডিং ইউনিভার্সিটির সাথে পারস্পরিক সহযোগিতার কথা বলেন।

এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ মফিজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড মোঃ কবির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন