দেশে এসেছে প্রায় ৫ লাখ প্রবাসীর ভোট

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ ভোট দেশে এসে পৌঁছেছে। আজ Postal Vote BD মোবাইল অ্যাপ এর মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণীতে ইসি এসব তথ্য জানিয়েছে।

এক ক্ষুদে বার্তায় ইসির তরফে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট গ্রহণ করেছেন। ৮ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিদেশের গন্তব্যে পৌঁছেছে। সেখান থেকে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট ভোটাররা সংগ্রহ করেছেন। তাছাড়া, ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।

অন্যদিকে Postal Vote BD মোবাইল অ্যাপ এর মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন