ইলেকট্রনিক্স মিডিয়া (ইমজা), সিলেট এর সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের সর্বজন পরিচিত দেশ যুব সংগঠন কাজ করছে মানব সেবায়। দক্ষ যুবশক্তি গড়ে তোলে প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করছে যুবসমাজকে। দীর্ঘদিন থেকে নেশামুক্ত সমাজ গঠন ও যুব সমাজের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজ সচেতনতা, প্রশিক্ষণ, বৃক্ষরোপণ সাংস্কৃতিক কর্মী সৃষ্টি, ধর্ষণ ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদী নাটক মঞ্চস্থ। যুব সমাজকে কর্মমুখী করতে প্রচেষ্টা করছে দেশ যুব সংগঠন,সিলেট।
দুইদিন ব্যাপী মা ও শিশুর যত্নবান গর্ভকালীন মায়ের যত্ন নেয়ার উপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমীর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দেশ যুব সংগঠনের সভাপতি মো: কামাল এর সভাপতিত্বে ও মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী শিক্ষিকা রুনা সুলতানা সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ যুব সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। প্রধান বক্তা ছিলেন, সপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু।
বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ, সংগঠনের সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী, রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, পঙ্কজ , শান্ত, বন্যা, রায়হান, মিঠু।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ, গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও ডান্স প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি।

