পরিবেশবাদী সামাজিক সংগঠন দেশ যুব সংগঠন সিলেট এর জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা মডেল থানা প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বেধন করেন যুব সংগঠক ও অভিনয়শিল্পী মো. কামাল
বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাই গাছের চারা রোপণ করা হয়।
দেশ যুব সংগঠন সিলেট এর জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় ও আব্দুর শুক্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভিনয়শিল্পী ও যুব সংগঠক মো. কামাল।
এসময় উপস্থিত ছিলেন, দেশ যুব সংগঠন সিলেট এর উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান জিয়া, জকিগঞ্জ উজ্জল মালাকার, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজুল ইসলাম প্রমুখ।
যুব সংগঠক ও অভিনয়শিল্পী মো. কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। একইসঙ্গে রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, সামব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের ১৩টি উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।
