ধানের শীষের সমর্থনে দক্ষিণ সুরমায় জাকির হোসেন ইসরাইলের গনসংযোগ

সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এম. এ. মালিক এর ধানের শীষের সমর্থনে গনসংযোগ, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার প্রচারনা করে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপি নেতা দক্ষিণ সুরমার আহমদপুরের কৃতিসন্তান মো. জাকির হোসেন ইসরাইল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। দেশে আসার পর থেকেই সিলেটে বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নিয়মিত নির্বাচনি কর্মসূচিতে অংশগ্রহন করে জনগণের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে তাকে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমার তেলিবাজার সুনামগঞ্জ বাইপাস রোড, রশিদপুর, নাজিরবাজার, রাজাপুর, জাফরাবাদ, পরগনাবাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ ও লিপলেট বিতরণ করেন মো. জাকির হোসেন ইসরাইল। এসময় উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক মেম্বার মো. জিলা মিয়া, লালাবাজার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. দরছ মিয়া, তেতলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালিক, বিএনপি নেতা হিরন মিয়া, আশিকুর রহমান জুয়েল, আবদুল ওয়াহিদ, জিয়া মঞ্চ দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক রেজুয়ান আহমদ শিকদার, সেচ্ছাসেবকদল নেতা রনি খান, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, জুনেদ আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও তেতলি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহেদ আহমদ, যুবদল নেতা কবির আহমদ, মিজানুর রহমান মিজান, তেতলি ইউনিয়ন জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক রেজাউল করিম রুজেল, জিয়া মঞ্চ নেতা তাহিন আহমদ, রিহাদ আহমদ, শাকিল আহমদ, রিমাদ আহমদ, জরিফ আহমদ, জামিল আহমদ।

গনসংযোগকালে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপি নেতা মো. জাকির হোসেন ইসরাইল বলেন, ধানের শীষের প্রার্থী মালিক সাহেব শুধু একজন ব্যক্তি নন। তিনি এই সিলেট অঞ্চল তথা দেশের সম্পদ। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মাধ্যমে মালিক সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সর্বস্তরের জনসাধারণকে ধানের শীষে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। জাকির হোসেন ইসরাইল আরো বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, ভোটারদের কেন্দ্রমূখী করতে প্রচারণা চালাতে হবে। রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফাসহ বিভিন্ন কর্মসূচির কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জনগনের আশা প্রত্যাশার স্বপ্ন বাস্তবায়ন করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন