সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার জন্য বাসস্টেন্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ধর্মপাশা উপজেলা বিজয়-২৪ চত্বর প্রাঙ্গণে ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতি এর আয়োজন করে।
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে এমপি কামরুজ্জামান কামরুল বাসস্টেন্ডের যাত্রী ছাউনি, শৌচাগার, বিশুদ্ধ পানির টিবউয়েল স্থাপন’সহ মাটি ভরাট করে এটিকে একটি মডেল বাসস্টেন্ড করা হবে বলে আসস্থ করেন।
উদ্বোধনের সময় ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ও স্থানীয় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বলেন, ঢাকা’সহ দূরপাল্লার অনেক বাস এবং পর্যটকবাহী বাস আমাদের ধর্মপাশায় আসেন। তাই আমাদের এই বাসস্টেন্ডের মেরামত করা অতিবি জরুরী। এছাড়া যাত্রী ছাউনি, শৌচাগার, বিশুদ্ধ পানির টিবউয়েল না থাকায় যাত্রী ও পর্যটকদের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত এর সুব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপির সুদৃষ্টি কামনা করেন।
