আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামি ১২ ফেব্রুয়ারিতে গ্রহণের তফশীলের ঘোষণা শোনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে ধর্মপাশায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাতে মিছিলটি উপজেলার পূর্ব বাজার থেকে শুরু করে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ হয়।
এই আনন্দ মিছিলে উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক এস এম রহমত, সাবকে সহ-সভাপতি আনফর আলী খান, বর্তমান আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিস, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, সাইনুর হক জিলানী, হাজ্বী ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, সদস্য চন্দন খাঁন, নাজমুল হোসেন সোহেল, হুমায়ুন আহমেদ মারুফ, যুবদল নেতা সোহেল তালুকদার, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারক আহমেদ, সাধারণ সম্পাদক কবির মজুমদার মিলন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মনতাজ মিয়া, সৈয়দ হোসেন, জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জামাল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, ধর্মপাশা উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ, সদস্য সচিব রোমান আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক নয়ন মিয়া, সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল মন্নাফ, সদস্য মোঃ পিপুল মিয়া, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ, তানভীর হাসান রাজ, উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ, গালিব আহমেদ চৌধুরী, মেহেদি হাসান, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনসারুল হক, যুগ্ম আহবায়ক রাহাত তালুকদার, ইকবাল আহমেদ, আরিয়ান আহমেদ মেহেদী, সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন, সহ-সভাপতি আলমগীর মিয়া, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সানি আহমেদ বাদল, ধর্মপাশা উপজেলা নবীন দলের আহবায়ক জুয়েল রানা, সিনিয়র যুগ্ম- আহবায়ক হিরা মিয়া, ধর্মপাশা উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, ছাত্র নেতা আশিকুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ ও জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
