ধর্মপাশায় জামায়াতের প্রার্থী মাও: তোফায়েল খানের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলান তোফায়েল আহমদ খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে ধর্মপাশা উপজেলার বিজয়-২৪ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা এর আয়োজন করে।

ধর্মপাশা উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল কাদির মাস্টারের সভাপতিত্বে ও বর্তমান শাখার সেক্রেটারি কাজী মুখলেসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন, ঢাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ শাহীনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, বিগত সময় দিনের ভোট রাতে হয়েছে। এবারের নির্বাচন একটি কঠিন ও প্রতিযোগিতা মূলক নির্বাচন হবে। তাই এবার ভোটারগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পাবে।

এ ছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, ধর্মপাশা সদর ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক তালুকদার, ধর্মপাশা সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি মোজাম্মেল হক, ২নং ওয়ার্ড শাখার সভাপতি শাহ কুতুব, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন