বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্দেশে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা পারভিনা চৌধুরীর নেতৃত্বে গোলকপুর বাজারস্থ গোলকপুর হাজ্বী আব্দুল হাফেজ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ওই ইউনিয়নের নারীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শুকুর আলী, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য হেলাল চৌধুরী, বিএনপি নেতা হান্নান, ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ূন আহমেদ মারুফ, ইমরান আহমেদ লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আখতার হোসেন, যুবদল নেতা আকাশ চৌধুরীসহ স্থানীয় দুই শতাধিক নারী।
