ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি মিলাদ মাহফিল ও গণদোয়া

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ মাঠে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ এই গণদোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে ও সদস্য মজিবুর রহমান মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, আমি এখনো আশাকরি দল আমাকে পুনঃমূল্যায়ন করবে। আমার কর্মী ও সমর্থকরা এখনো মাঠে উজ্জীবিত রয়েছে। এছাড়া তার কয়েকজন সমর্থক বলেন, দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় কামরুজ্জামান কামরুলই ধানের শীষ প্রতীক পাবেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, নেহাল উদ্দিন, ইকবাল হোসেন মন্টু, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, রনি মিয়া, রোমান আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা মিয়া, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লিয়াকত আলী, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, জয়শ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, জয়শ্রী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, রোসেদ তালুকদার, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন