সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলারর অতিরিক্ত কৃষি উপপরিচালক নাজমুল কবিরের সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলার উপসহকারী কৃষি অফিসার মো: চঞ্চল মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, ধর্মপাশার কৃষক মো: আব্দুল আজিজ, বাংলাদেশ কারিতাস এর এনজিও প্রতিনিধি এস আর এম সৌরভ, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহমেদ প্রমূখ।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত তার বক্তব্যে কৃষাণ কৃষাণীর সামনে কৃষি কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। তিনি ধান, সবজী কিভাবে চাষাবাদ করা, প্রর্দশনী প্লট, জৌবসার, বীজ রোপনের পাশাপাশি হাওরাঞ্চলে কৃষি গুরত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন। কৃষি স্কুলগুলোকে আরও শক্তিশালী করতে হবে এবং এতে কৃষক ও কৃষাণীদের উপস্থিত ও অংশগ্রহণ বাড়াতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিভিন্ন কার্যক্রম, প্রর্দশনী’সহ উপস্থাপনা করেন।
