ডি এস এস প্রি ক্যাডেট একাডেমির নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু


সুনামগঞ্জের দিরাই উপজেলার মাদানি মহল্লায় অবস্থিত ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি সু-দীর্ঘ একযুগ অতিক্রম করে নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা একাডেমির নতুন ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করা হয়। বক্তারা বলেন, ডি এস এস প্রি ক্যাডেট একাডেমি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, প্রি-নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সকলের সহযোগিতা, দোয়া ও গঠনমূলক পরামর্শ কামনা করা হয়।অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন