- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাই বাগবাড়ী মসজিদের সাবেক সভাপতি ইউনূস মিয়া হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া কামনা

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাগবাড়ী জামে মসজিদের সাবেক সভাপতি জনাব ইউনূস মিয়া হার্টক অ্যাটাক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হার্ট অ্যাটাকের পর তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক সুস্থতার জন্য পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন।

এদিকে, জনাব ইউনূস মিয়া সাহেবের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে, আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

সকলের কাছে জনাব ইউনূস মিয়া সাহেবের জন্য আন্তরিক দোয়া কামনা করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন