- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাই প্রেসক্লাবের মতবিনিময় সভা মঙ্গলবার

সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও জোরদারের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টায় দিরাই থানা রোডস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দিরাই প্রেসক্লাবের সভাপতি এফ এইচ নুমান ও পরিচালনা করবেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. বি. জে. বদরুল।

সভায় দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এছাড়া দিরাইয়ের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন নিয়েও বিস্তারিত মতবিনিময় করা হবে।

মতবিনিময় সভায় দিরাই প্রেসক্লাবের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দিরাইয়ের জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরাই এ সভার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন