- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি: ঘোষণা, সভাপতি নুমান, সম্পাদক বদরুল

সুনামগঞ্জের দিরাইয়ে নবগঠিত দিরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতিত্ব করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এফ এইচ নুমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এম বি জে বদরুল দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২ঘটিকায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নুমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মানব চাহিদা পত্রিকার দিরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বি জে বদরুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ, রাজী মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ রাজী, এনসিপির সিনিয়র আহবায়ক মোঃ সানুয়ার আহমদ, মধুপুর মানবসেবা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নেজাবুল ইসলাম, এনসিপির আহবায়ক আতাহার আলী রাহাত, দিরাই বাজার মহাজন সমিতির সহ সভাপতি হান্নান অর রশিদ।

আরো উপস্থিত ছিলেন হাজেরা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ বদরুল আলম, মিজান মিয়া, সিজান মিয়াসহ অন্যান্য অথিতিবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও কাজ করা প্রয়োজন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানান তারা।

পরে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি এফ এইচ নুমান, সহ সভাপতি, মওদুদ আহমেদ ও নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক এম বি জে বদরুল, সহ সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াসিম কবির, দপ্তর সম্পাদক ইমরান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকুন উদ্দিন মাসুদ, তথ্য ও অনুসন্ধান সম্পাদক হুমায়ুন কবির।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজাউল করিম, রায়হান আহমেদ ও আকাশ আচার্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন