যুক্তরাজ্য প্রবাসী দিরাই-শাল্লাবাসীর অন্যতম বৃহৎ সামাজিক ও মানবিক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দিরাই প্রেসক্লাব পরিবার।
বুধবার এক শুভেচ্ছা বার্তায় দিরাই প্রেসক্লাবের কমিটির সভাপতি ও দৈনিক মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নোমান, সহ সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরুল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, কোষাধ্যক্ষ কামরুল হাসান এবং দপ্তর সম্পাদক ওয়াসিম কবির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, দিরাই-শাল্লার আর্তমানবতার কল্যাণে, অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসেবায় সহযোগিতা এবং মানবিক সমাজ বিনির্মাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে।
তারা বলেন, প্রবাসের মাটিতে অবস্থান করেও শিকড়ের মানুষের কথা স্মরণ রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি দিরাই-শাল্লার মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে। সংগঠনটির এসব মানবিক ও সামাজিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির মেধা, যোগ্যতা, সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে। নতুন নেতৃত্ব দিরাই-শাল্লার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও ব্যাপক ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নবনির্বাচিত কমিটির দক্ষ নেতৃত্বে দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মহৎ ও মানবিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং সংগঠনটির উদ্যোগে দিরাই-শাল্লার অসহায় মানুষের মুখে আরও বেশি হাসি ফুটবে।
পরিশেষে দিরাই প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, যাতে তারা ঐক্য, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
