
সুনামগঞ্জ-২ দিরাই–শাল্লা আসনে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন নাছির চৌধুরী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তার বিজয় নিশ্চিত হয়। কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দিরাই ও শাল্লার বিভিন্ন এলাকায় আনন্দ-উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। শান্তিপূর্ণ ভোটগ্রহণে ছিল ব্যাপক উপস্থিতি।
ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার থাকায় অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোথাও ছোটখাটো উত্তেজনার খবর পাওয়া গেলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলাবাহিনী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনিত প্রার্থী শিশির মনির প্রচারণায় বোমা ফাটালেও ভোটের ঘরে নাসির চৌধুরীর কাছে বিশাল ব্যবধানে পরাজয় করেন।