সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে অভিযান পরিচালনা করে ৭ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চরনারচর গ্রামে রেনু বিশ্বাস’র (৩৬) ঘরে অভিযান পরিচালনা করে চোলাই মদসহ তাকে আটক করা হয়। রেনু বিশ্বাস উপজেলার চরনারচর গ্রামের মৃত সূদন বিশ্বাস’র ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬ (১) সারণির ক্রমিক নং ২৪(ক) এর ধারায় দিরাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মো. উপপরিদর্শক আতাউর রহমান সজীব বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
