- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে গাঁজাসহ যুবক গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ সখিচরণ বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সখিচরণ বিশ্বাস দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের চরনারচর গ্রামের যোগেশ বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, দিরাই থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫নং সরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর (নোয়াগাঁও) এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সখিচরণ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন