- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি বদরুল-সম্পাদক মামুন

সুনামগঞ্জের দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা শাখার দ্বি-বার্ষিক প্রথম সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মোঃ বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ২টায় দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদ-নদী রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি হাওরের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক, সমাজকর্মী ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল ফজল আকাশ, মো. মনু মিয়া, মো. ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত, সাধারণ সম্পাদক মামুন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান ও ইমরান মিয়া, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাঁধ বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুনাইদ আহমদ, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈকত আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বি হাসান, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিনা তালুকদার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মিজান মিয়া, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক রাহুল মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক অসিম দাশ এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াসিম কবির, নির্বাহী সদস্য মাও. ইশা মিয়া, জহিরুল ইসলাম, মো. জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।

নবগঠিত কমিটির নেতারা হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন